রাজধানীর শ্যামপুর থানার জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মৃধা (২৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রুবেলের বাড়ী শরিয়তপুর গোসাইরহাট উপজেলায় রমজান আলীর ছেলে। এক মেয়ে ও স্ত্রীসহ পশ্চিম জুরাইন কবরস্থান রোডস্হ ১১৪/১ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি।
মৃতের সহকর্মী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার সকালে পশ্চিম জুরাইন কবরস্থান রোডের একটি ৫ তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন রুবেল।
এসময় বৈদ্যুতিক মেশিনে লোহার রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তার মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।